News Flash

Image

জামালদহে মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য

জামালদহ, ১১ ডিসেম্বর (হি.স.) : কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহ বাজারে অবস্থিত শিব মন্দিরে রবিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটে। জামালদহ । জানা গিয়েছে, সেখানে দরজা ভেঙে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। টাকাগুলি মন্দিরের দান বাক্সে রাখা ছিল। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মন্দির কমিটির সদস্য বিনয় রায় বীর জানান, ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। সোমবার সকালে এসে তিনি দেখতে পান মন্দিরের দরজা ভাঙা। দান বাক্স বাইরে পড়ে রয়েছে তালা ভাঙা অবস্থায়। মন্দিরের পাশেই রয়েছে জামালদহ পুলিশ ফাঁড়ি। গত দু’বছরে জামালদহে একাধিক চুরির ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, একটিরও কিনারা করতে পারেনি মেখলিগঞ্জ থানার পুলিশ। স্বভাবতই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top