News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দুই পিঠ : নাড্ডা; টাকা উদ্ধারের ঘটনায় বিক্ষোভ বিজেপির
Image

কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দুই পিঠ : নাড্ডা; টাকা উদ্ধারের ঘটনায় বিক্ষোভ বিজেপির

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ক্রমেই বেড়ে চলেছে ওডিশা এবং ঝাড়খণ্ডে আয়কর হানায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ। আরও উঁচু হচ্ছে টাকার পাহাড়! উদ্ধার হওয়া ওই কোটি কোটি টাকার সঙ্গে নাম জড়িয়েছে কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। এই টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। নাড্ডার কথায়, কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দুই পিঠ।

কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর ঠিকানা থেকে টাকা উদ্ধারের ঘটনায় সোমবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি সাংসদরা। বিজেপি সাংসদদের বিক্ষোভ-প্রতিবাদে নেতৃত্ব দেন দলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ জে পি নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দুই পিঠ। রাহুল গান্ধী বলুন, ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার হওয়া এই কালো টাকা কার? জবাব দিতে হবে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে।”

ওডিশা এবং ঝাড়খণ্ডে গত বুধবার থেকে আয়কর হানা শুরু হয়েছে। ওডিশার একটি বড় মদ কারখানা থেকে প্রথমে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা। সেই অর্থের উৎস সন্ধান করার সময় তদন্তকারীদের হাতে ধীরজের নাম উঠে আসে। তার পরই তাঁর বাড়িতে তল্লাশিতে যান আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার রাঁচিতে তার বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top