News Flash

  • Home
  • খেলা
  • স্কুল স্পোর্টসের হ্যান্ডবলে গোমতী, খোয়াই চ্যাম্পিয়ান
Image

স্কুল স্পোর্টসের হ্যান্ডবলে গোমতী, খোয়াই চ্যাম্পিয়ান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। ছেলেদের বিভাগে গোমতী চ্যাম্পিয়ন, তো মেয়েদের বিভাগে খোয়াই সেরা। তেমনি ছেলেদের বিভাগে খোয়াই রানার্স এবং মেয়েদের বিভাগে গোমতী জেলা দল রানার্স হয়েছে। এক কথায় রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার হ্যান্ডবল ইভেন্টে গোমতী ও খোয়াইয়ের জয়জয়কার। অনূর্ধ্ব ১৭ ছেলেদের বিভাগের ফাইনালে গোমতী জেলা দল ১৫-১০ গোলে খোয়াই জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। একইভাবে মেয়েদের ফাইনালে খোয়াই জেলা দল ১৬-৩ গোলে গোমতি জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গোমতী জেলার উদয়পুরে। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগের প্রথম ম্যাচে দক্ষিণ জেলা দল ৫-১ গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে পরাজিত করেছিল। দ্বিতীয় ম্যাচে খোয়াই জেলা দল ৭-৫ গোলে হারায় ধলাই জেলা দলকে। পরবর্তী ম্যাচে গোমতী জেলা দল ৯-১ গোলে ঊনকোটি জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে। একইভাবে পশ্চিম জেলা দল ৩-২ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। বিকেলের খেলায় প্রথম সেমিফাইনালে গোমতি জেলা দল ১৩-৩ গোলের ব্যবধানে দক্ষিণ জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে হাঁড্ডাহাড্ডি লড়াইয়ে খোয়াই জেলা দল ১০-৯ গোলের ব্যবধানে পশ্চিম জেলা দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। একইভাবে অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগের প্রথম ম্যাচে গোমতি জেলা দল ১০-১ গোলের ব্যবধানে ঊনকোটি জেলা দলকে পরাজিত করেছে। দ্বিতীয় ম্যাচে পশ্চিম জেলা দল ৬-০ গোলে হারায় দক্ষিণ জেলা দলকে। পরবর্তী ম্যাচে খোয়াই জেলা দল ১১-০ গোলে উত্তর জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছিল। একইভাবে সিপাহীজলা জেলা দল ৩-২ গোলের ব্যবধানে ধলাই জেলা দলকে হারিয়ে শেষ চারে পৌঁছায়। শুক্রবার বিকেলের খেলায় প্রথম সেমিফাইনালে গোমতি জেলা দল ৭-৬ গোলের ব্যবধানে পশ্চিম জেলা দলকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। দ্বিতীয় সেমিফাইনালে খোয়াই জেলা দল ১০-২ গোলের ব্যবধানে সিপাহীজলা জেলা দলকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আজ টুর্নামেন্ট শেষ হয়েছে।

Releated Posts

ধর্ষণের অভিযোগে বাংলার ক্রিকেটার ও আইপিএল তারকা অভিষেক পোড়েল গ্রেফতার

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): ধর্ষণ, অপরাধমূলক ভয় দেখানোসহ একাধিক গুরুতর অভিযোগে দায়ের হওয়া মামলায় বাংলার ক্রিকেটার তথা আইপিএলে…

ByByNews Desk Aug 11, 2026

‘মেসি ডিলে’ লাল কার্ড! কেরলে আর্জেন্টিনা সফরের প্রস্তাবে অনিয়মের অভিযোগ, সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১১ আগস্ট (আইএএনএস): লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলকে কেরলে আনার আগের বাম সরকারের ব্যর্থ উদ্যোগ ঘিরে…

ByByNews Desk Aug 11, 2026

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026
Scroll to Top