News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার এক
Image

পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার এক

দিনহাটা, ৮ ডিসেম্বর (হি.স.): পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারে তৃণমূল কর্মী খুনের অভিযোগে গ্রেফতার এক । গিতালদহের জারিধরলা গ্রামে তৃণমূলকর্মী বাবু হককে খুনের অভিযোগে বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটার থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে । শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জারিধরলা গ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষে মৃত্যু হয় বাবু হক নামে এক তৃণমূল কর্মীর। ঘটনায় আহত হয় ৭ জন। ঘটনার পরই দুষ্কৃতীরা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে।
এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ওরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী। ভোটের আগে তৃণমূল কর্মীকে মেরে পালিয়েছিল। এরপর পুলিশের হাতে ধরা পড়েছে। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘সামনে লোকসভা নির্বাচন। তাই বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এসব করে লাভ হবে না।

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top