News Flash

Image

শনিবার সোনাছড়া-রুপাছড়া ও হরিশনগর পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা

হাইলাকান্দি, (অসম) ৮ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের ফলে জনসাধারণ কিভাবে উপকৃত হচ্ছেন তা তুলে ধরতে শুক্রবার কাটলিছড়া উন্নয়ন খন্ডের রাঙ্গাবাক ও ধলাই-মলাই পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী বিভাগের স্টল খোলা হয়। বিভাগ গুলি তাদের উপলব্ধ পরিষেবার প্রদর্শনী তুলে ধরে। এতে যোগ্য হিতাধিকারীদের নাম বিভাগগুলি লিপিবদ্ধ করে। যাতে করে পরবর্তীতে এইসব হিতধিকারীদেরকে প্রকল্পের আওতায় আনা যায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির জায়েন্ট স্কিনের মাধ্যমে দেশে বাস্তবায়ন করা কল্যাণ মূলক প্রকল্পগুলির সুফল তুলে ধরা হয়। সভা গুলিতে প্রকল্প লাভ করা উপকৃতরা তাদের অভিজ্ঞতাও তুলে ধরেন।

এদিকে বিকশিত ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসাবে শনিবার সোনাছড়া-রুপাছড়া পঞ্চায়েতে রুপাছড়া নাচঘরে সকাল সাড়ে নয়টায় এবং হরিশনগর পঞ্চায়েতে হরিশনগরের আনন্দনগরে বেলা দেড়টায় অনুরুপ সভা, বিভাগ গুলির প্রদর্শনী, হিতাদিকারীদের মুখে তাদের সাফল্যের কাহিনী এবং কেন্দ্রীয় সরকারের প্রচারগাড়ির মাধ্যমে জনকল্যাণমুখী প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ওই দুই পঞ্চায়েতের জনসাধারণকে ওই দুটি সংকল্প যাত্রায় সামিল হবার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top