News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বড়দিনের মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে : রতন চক্রবর্তী
Image

বড়দিনের মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে : রতন চক্রবর্তী

আগরতলা, ৮ ডিসেম্বর : বড়দিনের মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।  আজ মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে  প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে  বৈঠক শেষে একথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ক্রিস্টমাস ডে বা বড়দিন সমাগত প্রায়। রাজ্যের সর্বত্রই খ্রিস্টান মিশনারিরা ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে দিনটি পালন করে থাকেন। অন্যান্য বছরের মতো এবছরও রাজধানীর আগরতলা শহর সংলগ্ন মরিয়ম নগরে সুবিশাল মেলার আয়োজন করা হয়েছে। মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এলাকার বিধায়ক রতন চক্রবর্তীর উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তারা এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন।

এদিনের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়েছে। মেলাকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অতিবাহিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই মেলাকে কেন্দ্র করে শুক্রবার এক বৈঠকের আয়োজন করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকগণ।

Releated Posts

মর্জিমাফিক গ্যাস সিলিন্ডার সরবরাহের অভিযোগ, ছৈলেংটা গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

আগরতলা, ৬ এপ্রিল: ছৈলেংটা এলাকায় গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় গ্যাস এজেন্সির বিরুদ্ধে। অভিযোগ,…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

লেক চৌমুহনী বাজার কমিটি নিয়ে অভিযোগের জেরে অস্থায়ী কমিটি গঠন, উদ্যোগ মেয়রের

আগরতলা, ৬ এপ্রিল : ২০২৩ সালে অবৈধভাবে লেক চৌমুহনী বাজার কমিটি গঠিত হয়েছিল—এমনই অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টিটিএএডিসি নির্বাচন ঘিরে উত্তেজনা, হিংসার অভিযোগে উদ্বেগ মুখ্য সচেতকের

তেলিয়ামুড়া, ৬ এপ্রিল: গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের উপরই নির্ভর করে সুস্থ রাজনৈতিক পরিবেশ। তবে আসন্ন ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Apr 6, 2026

টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার জোর প্রচার, বুথ অফিস উদ্বোধন

আগরতলা, ৬ এপ্রিল: আসন্ন টিটিএডিসি নির্বাচনকে সামনে রেখে টাকারজলা-জম্পুইজলা এএডিসি কেন্দ্রে তিপ্রা মথার প্রার্থী সুরজ দেববর্মা জোরকদমে প্রচার…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top