News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীরা দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে : অনুরাগ সিং ঠাকুর
Image

বিরোধীরা দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে : অনুরাগ সিং ঠাকুর

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস-সহ বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, বিরোধীরা আমাদের দেশের সংস্কৃতি ও পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কংগ্রেসের ভূমিকার সমালোচনা করে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “পরাজয়ের পরে তাঁরা (কংগ্রেস) অবমাননাকর কথা বলছে এবং তাঁদের চিন্তাভাবনা এখন খুব পরিষ্কার…তাঁরা ইভিএমকে অপবাদ দিচ্ছে…তাঁরা আমাদের দেশের সংস্কৃতি এবং পরিচয় মুছে ফেলার ষড়যন্ত্র করছে।”

অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “কিছু মানুষ ‘টুকড়ে-টুকড়ে’ গ্যাংয়ের পাশে দাঁড়িয়েছে, কিন্তু আমরা এই দেশকে বিভক্ত হতে দেব না… তাঁদের চিন্তা হিন্দুত্ব ও সনাতন ধর্মকে অপমান করা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে ‘তেলেঙ্গানার ডিএনএ বিহারের ডিএনএ-র চেয়ে ভালো’। সনাতন ধর্মের বিরুদ্ধে ডিএমকে নেতাদের বক্তব্য, হিন্দু এবং হিন্দিভাষী মানুষের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।”

অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “একদিকে যেখানে প্রধানমন্ত্রী মোদী ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মূলমন্ত্র নিয়ে সরকার চালাচ্ছেন, অন্যদিকে বিরোধীরা অশালীন ভাষা ব্যবহার শুরু করেছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে নিজেদের পরাজয়ের জন্য ইভিএমকে দায়ী করছেন।”

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top