News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সাহায্য করা : মল্লিকার্জুন খাড়গে
Image

কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সাহায্য করা : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সমস্ত সাহায্য করা, মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই মন্তব্য করেন। তিনি ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সম্ভাব্য সাহায্য প্রদানের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন। মিগজাউমের প্রভাবে ভারী বর্ষণে ইতিমধ্যেই ভেসে গিয়েছে চেন্নাই।

খাড়গে মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লেখেন যে, “তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাব প্রত্যক্ষ করা খুবই বেদনাদায়ক, সেখানে বহু প্রাণ অকালে চলে গিয়েছে।” কংগ্রেস সভাপতি এদিন আরও জানান যে “দুর্যোগের এই সময়ে কেন্দ্রের উচিত ঘূর্ণিঝড়ের ফলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে সমস্ত সাহায্য করা। যে কোন সংকট এড়াতে আমাদের অবশ্যই একসঙ্গে থাকতে হবে” । জনগণের নিরাপত্তা সর্বাগ্রে এই দাবি করে, তিনি কংগ্রেস কর্মীদেরও অনুরোধ করেন, তাঁরা যেন সকল নাগরিকদের সব ধরনের সাহায্য করেন।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top