News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার ডিন্ডিগুলে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান; দু’জন পাইলটের মৃত্যু, ব্যথিত রাজনাথ সিং
Image

তেলেঙ্গানার ডিন্ডিগুলে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান; দু’জন পাইলটের মৃত্যু, ব্যথিত রাজনাথ সিং

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): তেলেঙ্গানার ডিন্ডিগুল জেলায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান। ডিন্ডিগুলে এয়ার ফোর্স একাডেমিতে প্রশিক্ষণের সময় সোমবার সকাল ৮.৫৫ মিনিট নাগাদ পাইলেটুস প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে, এই ঘটনায় ভারতীয় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে। দু’জন পাইলটের মধ্যে একজন পাইলট এবং অপরজন প্রশিক্ষক।

বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পাইলেটুস পিসি ৭ এমকে II বিমান সোমবার সকালে হায়দরাবাদ থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ বিমানে থাকা দু’জন পাইলটের মৃত্যু হয়েছে। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুনও ধরে যায়। সাধন নাগরিক জীবন অথবা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনায় দু’জন পাইলটের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ব্যথিত রাজনাথ সিং নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “হায়দরাবাদের কাছে এই দুর্ঘটনায় মর্মাহত। এটা খুবই দুঃখজনক যে দু’জন পাইলট প্রাণ হারিয়েছেন। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা।”

Releated Posts

দেওরিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও লুটের সোনার হার

দেওরিয়া, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর দুই ওয়ান্টেড দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার…

ByByNews Desk Aug 1, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top