News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহিলা, যুবক, কৃষক ও দরিদ্রদের ক্ষমতায়নই দেশের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি : প্রধানমন্ত্রী
Image

মহিলা, যুবক, কৃষক ও দরিদ্রদের ক্ষমতায়নই দেশের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): মহিলা, যুবক, কৃষক ও দরিদ্রদের ক্ষমতায়নই দেশের উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, “নেতিবাচকতা প্রত্যাখ্যান করেছে দেশ। এটা আমার বিরোধী দলের বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ। পরাজয়ের (বিধানসভা নির্বাচনে) ক্ষোভ প্রকাশ করার পরিবর্তে, তাঁদের উচিত এই পরাজয় থেকে শিক্ষা নেওয়া এবং গত ৯ বছর ধরে বিদ্যমান নেতিবাচকতার ধারণা পরিহার করা এবং ইতিবাচকতার সঙ্গে অধিবেশনে যাওয়া। দেশও তাঁদের (বিরোধীদের) প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “যখন সুশাসন থাকে, তখন ক্ষমতাবিরোধী শব্দটি অপ্রাসঙ্গিক হয়ে যায়।” মোদীর কথায়, “যারা জনগণের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাঁদের জন্য উৎসাহব্যাঞ্জক বিধানসভা নির্বাচনের ফলাফল।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা সকলের সহযোগিতা কামনা করছি। এবারও, প্রক্রিয়াটি হাতে নেওয়া হয়েছে…আমি আমাদের সমস্ত সাংসদদেরও অনুরোধ করছি, জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নত ভারতের ভীত মজবুত করার জন্য এই গণতন্ত্রের মন্দির অপরিহার্য।” প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার পর, লোকসভার ভিতরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই বিজেপি সাংসদরা স্লোগান দিতে থাকেন, “তিসরি বার মোদী সরকার” এবং “বার বার মোদী সরকার”।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top