News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের পরাজয় মেনে নিচ্ছি : রাহুল গান্ধী
Image

বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের পরাজয় মেনে নিচ্ছি : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানের ফলাফল গ্রহণযোগ্য, বলে দাবি করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি রবিবার জানান, তিনি তিনটি রাজ্যে (মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়) কংগ্রেসের পরাজয় মেনে নিয়েছেন। রাহুল রবিবার এক্স-এ পোস্ট করে লেখেন, “আমি বিনীতভাবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের পরাজয় মেনে নিচ্ছি। তবে আদর্শের লড়াই চলবে”। রাহুল বলেন, তেলেঙ্গানার জনগণকে অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই তেলঙ্গানা নিয়ে আমাদের প্রতিশ্রুতি পূরণ করব। কংগ্রেস দলের কর্মীদের কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য তিনি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ তাঁর বিবৃতিতে বলেন, ঠিক ২০ বছর আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজয়ের মুখে পড়তে হয়েছিল। সেইসময় আমরা শুধুমাত্র দিল্লিতে জয়লাভ করেছিলাম, কিন্তু কয়েক মাসের মধ্যেই কংগ্রেস শক্তিশালী দল হিসেবে প্রত্যাবর্তন করেছিল এবং লোকসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল। তারপর কংগ্রেস কেন্দ্রে সরকার গঠন করেছিল। জয়রাম রমেশ জানান, ভারতীয় জাতীয় কংগ্রেস আশা, বিশ্বাস, ধৈর্য এবং সংকল্প নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

Releated Posts

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top