News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের ফতেহপুরে ট্রাক্টর উল্টে খাদে পড়ে নিহত ২, আহত আরও ২ জন
Image

উত্তরপ্রদেশের ফতেহপুরে ট্রাক্টর উল্টে খাদে পড়ে নিহত ২, আহত আরও ২ জন

ফতেহপুর, ৩ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার একটি ট্রাক্টর উল্টে খাদে পরে গিয়েদু’জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ফতেহপুর জেলার মালওয়ান থানা এলাকায় ট্র্যাক্টরটি উল্টে খাদে পড়ে গেলে দুইজনের মৃত্যু হয়, এবং দু’জন আহত হন। স্টেশন হাউস অফিসার (এসএইচও) মুকেশ কুমার সিং বলেন, রবিবার সকাল ১০টার দিকে সানগাঁও-আদমপুর সড়কের নাসিরপুর-বেলওয়াড়া গ্রামের কাছে ট্রাক্টর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।
তিনি আরও জানান, ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাঁদের নাম রাম কুমার(২৫) এবং সুরজ(২৭)। মৃতরা দিনমজুরি হিসাবে কাজ করতেন।

Releated Posts

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top