News Flash

Image

দেশে শুধু মোদীর গ্যারান্টি কাজ করছে : বিজেপি

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : দেশে শুধু মোদীর গ্যারান্টি কাজ করছে, বলে এদিন মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রীরা। রবিবার দেশের চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা-মন্ত্রীরা এদিন বলেন, ‘দেশে একটিই গ্যারান্টি রয়েছে এবং তা হল মোদীর গ্যারান্টি’।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এগিয়ে রয়েছে এবং তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে কংগ্রেস। পঞ্চম রাজ্য মিজোরামে ভোট গণনা হবে সোমবার। এরই মধ্যে, বিজেপির তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালভিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘মোদীর গ্যারান্টি।’ ধুতি ও কুর্তা পরা প্রধানমন্ত্রী মোদীর ছবি পোস্ট করে মালব্য লিখেছেন- ‘দেশে একটাই গ্যারান্টি আর সেটা হল মোদীর গ্যারান্টি।’

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top