News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Assembly Election Result 2023 : রবিবাসরীয় সকালে ভোটের ফলাফলের উষ্ণতা বেড়ে চলেছে, গণনায় মধ্যপ্রদেশ, রাজস্থানে ও ছত্তিশগঢ়ে বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে 
Image

Assembly Election Result 2023 : রবিবাসরীয় সকালে ভোটের ফলাফলের উষ্ণতা বেড়ে চলেছে, গণনায় মধ্যপ্রদেশ, রাজস্থানে ও ছত্তিশগঢ়ে বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস এগিয়ে 

আগরতলা, ৩ ডিসেম্বর: লোকসভা ভোটের আগে সেমিফাইনালে নির্বাচনী ফলাফল সারা দেশকে উৎকন্ঠায় রেখেছে। রবিবাসরীয় সকালে গণনায় তেলেঙ্গানা বাদে বাকি তিন রাজ্যে বিজেপি এই মুহূর্তে এগিয়ে রয়েছে। তেলেঙ্গানায় কংগ্রেস গণনায় বিআরএসকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গেছে। 

লোকসভা ভোটের আগে আজ সেমিফাইনাল, মানতে হবেই। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকদের তরজায় পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পারদ সেই মাত্রায় চড়িয়ে দিয়েছে। আজ ৪ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল নিয়ে সমগ্র দেশবাসী স্পষ্ট ছবি দেখতে পাননি। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতোই জয়ের দাবি করে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিসগঢ়ে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা শুরু হয়ে গেছে। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে ন্যূনতম ১১৬ আসনে জয়ী হতে হবে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ওই রাজ্যে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ-বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ৯০ আসনের ছত্তিসগঢ়ে ক্ষমতা দখলে ৪৬ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top