News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • ৪ রাজ্যে বিধানসভা ভোট, গণনা শুরু, পোস্টাল ব্যালটে তিন রাজ্যে বিজেপির পাল্লা ভারি, একটিতে হাড্ডাহাড্ডি
Image

৪ রাজ্যে বিধানসভা ভোট, গণনা শুরু, পোস্টাল ব্যালটে তিন রাজ্যে বিজেপির পাল্লা ভারি, একটিতে হাড্ডাহাড্ডি

আগরতলা, ৩ ডিসেম্বর : চার রাজ্যে বিধানসভা ভোটে গণনা শুরু হয়ে গেছে। পোস্টাল ব্যালটে তিন রাজ্যেই বিজেপির পাল্লা ভারি দেখাচ্ছে। রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিসগঢ়ে বিজেপি এগিয়ে রয়েছে। তবে, তেলেঙ্গানায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

লোকসভা ভোটের আগে আজ সেমিফাইনাল, মানতে হবেই। অন্তত, রাজনৈতিক বিশ্লেষকদের তরজায় পাঁচ রাজ্যের ভোটের ফলাফল নিয়ে পারদ সেই মাত্রায় চড়িয়ে দিয়েছে। আজ ৪ রাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। বুথ ফেরত সমীক্ষায় ফলাফল নিয়ে সমগ্র দেশবাসী স্পষ্ট ছবি দেখতে পাননি। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতোই জয়ের দাবি করে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং ছত্তিসগঢ়ে আজ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। গণনা শুরু হয়ে গেছে। প্রথমেই পোস্টাল ব্যালটের গণনা চলছে।

২৩০ আসনের মধ্যপ্রদেশে ক্ষমতা দখলে ন্যূনতম ১১৬ আসনে জয়ী হতে হবে। ২০০ আসন বিশিষ্ট রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। ওই রাজ্যে এক কংগ্রেস প্রার্থীর মৃত্যুর কারণে এ-বার ভোট হয়েছে ১৯৯টি আসনে। ১১৯ আসনের তেলেঙ্গানায় ম্যাজিক ফিগার ৬০। ৯০ আসনের ছত্তিসগঢ়ে ক্ষমতা দখলে ৪৬ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Releated Posts

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top