News Flash

  • Home
  • দিনের খবর
  • চোখের চিকিৎসা করাতে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Image

চোখের চিকিৎসা করাতে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২ ডিসেম্বর (হি.স.) : চোখের চিকিৎসা করাতে হায়দরাবাদে উড়ে গেলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবর মাসে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। সেই সময়েই চোখে আঘাত লাগে তাঁর। তারপর থেকে একটানা বিদেশে চিকিৎসা চলে তাঁর। অস্ত্রোপচারও হয়। গিয়েছেন আমেরিকাতেও। মার্কিন মুলুকের জন হপকিন্স হাসপাতালে চিকিৎসাও করেছিলেন।

চলতি বছরও গিয়েছেন বিদেশে। দীর্ঘ সময় বিদেশের মাটিতে চলে চিকিৎসা। আগস্টে ফেরেন । সূত্রের খবর, অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ইনফেকশনজনতি সমস্যায় ভুগছেন। বেশিরভাগ সময়ে কন্ট্যাক লেন্স পরে থাকার কারণে চোখের সমস্যা বেড়েছে বলে মনে করা হচ্ছে। তারই চিকিৎসা করাতে এদিন তিনি গেলেন হায়দরাবাদে। তবে এদিন কলকাতা থেকে যাওয়ার সময় অভিষেক জানান, আপাতত তাঁর চোখ ভালই আছে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিজেপিকে কটাক্ষ প্রশান্ত কিশোরের

পাটনা, ১১ জুলাই (আইএএনএস): বিহারের আসন্ন বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নামতে চলা জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Jul 11, 2026

সিদ্ধিবিনায়ক মন্দিরে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে একনাথ শিন্ডেকে তীব্র আক্রমণ বিরোধীদের

মুম্বই, ১১ জুলাই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শনিবার তীব্র ভাষায় আক্রমণ করল বিরোধী শিবির, বিশেষ করে শিবসেনা…

ByBySandeep Biswas Jul 11, 2026

কৃষকদের ঐক্যের জয়, ঋণ মকুব প্রকল্পের শর্ত প্রত্যাহারে মহারাষ্ট্র সরকার: দাবি রোহিত পাওয়ারের

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : মহারাষ্ট্র সরকারের পুণ্যশ্লোক অহল্যাদেবী হোলকার ঋণ মকুব প্রকল্প-এর বিতর্কিত শর্ত প্রত্যাহারের সিদ্ধান্তকে কৃষকদের…

ByBySandeep Biswas Jul 11, 2026

দেরিতে বিয়ে হলে ধর্ষণের ঘটনা বাড়ে, মন্তব্য ঘিরে বিতর্ক; মৌলানা রশিদির পাশে এনসিপি-এসপি নেতা নাসিম সিদ্দিকি

মুম্বই, ১১ জুলাই (আইএএনএস) : অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদির দেরিতে বিয়ে এবং ধর্ষণ প্রসঙ্গে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top