News Flash

  • Home
  • দেশ
  • শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক সম্পন্ন, প্রহ্লাদ জানালেন সরকার আলোচনায় প্রস্তুত
Image

শীতকালীন অধিবেশনের প্রাক্কালে সর্বদলীয় বৈঠক সম্পন্ন, প্রহ্লাদ জানালেন সরকার আলোচনায় প্রস্তুত

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর, সোমবার। তার আগে শনিবার সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয়েছে। সংসদের উভয়কক্ষের অধিবেশন সুষ্ঠুভাবে ও বিঘ্নহীন করার উদ্দেশ্যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রমুখ। সুদীপ বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সিং, গৌরব গগৈ প্রমুখ বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, বিরোধী পক্ষের আনা যে কোনও বিষয় নিয়ে গঠনমূলক আলোচনায় প্রস্তুত সরকার। তিনি বলেন, ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আমরা আজ সর্বদলীয় বৈঠক ডেকেছি…২৩টি দল এবং ৩০ জন নেতা বৈঠকে অংশ নিয়েছিলেন…জিরো আওয়ার নিয়মিতভাবে চলছে …আমরা অনুরোধ করেছি, গঠনমূলক বিতর্কের জন্য পরিবেশ বজায় রাখা উচিত। নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে আলোচনা হওয়া উচিত…সরকার সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত…সরকার গঠনমূলক আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।” উল্লেখ্য, এবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর থেকে, চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। মোট কাজের দিন ১৫টি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top