News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান নিয়ে পর্যালোচনা সভা পরিবহণমন্ত্রী
Image

সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান নিয়ে পর্যালোচনা সভা পরিবহণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ৩০ নভেম্বর : বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযান নিয়ে আজ সিপাহীজলা জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলঘরে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।

 সভায় পরিবহণমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ অন্তিম মানুষের কাছে পৌঁছে দিতে এই দুটি কর্মসূচির সূচনা হয়েছে। সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ জনগণের কাছে পৌঁছে দেওয়াকে নিশ্চিত করাই হচ্ছে এই দুটি কর্মসূচির উদ্দেশ্য। তিনি বলেন, সরকারি প্রকল্প রূপায়ণে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের মধ্যে সমন্বয় থাকতে হবে। তিনি বলেন, প্রথম পর্যায়ের প্রতি ঘরে সুশাসন অভিযানে রাজ্যের ২৩ লক্ষ মানুষের কাছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া হয়েছিল।

এবারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানেও সর্বাধিক মানুষের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দিতে হবে।

সভায় জেলাশাসক নাগেশ কুমার বি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে জেলায় গত ১৫ দিনের কর্মসূচি বিস্তারিতভাবে তুলে ধরেন।

জেলাশাসক জানান, বিকশিত ভারত সংকল্প যাত্রায় জেলার প্রতিটি গ্রামীণ ও নগর এলাকায় ১৭টি কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ সমস্ত ফ্ল্যাগশিপ প্রকল্প সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে। পর্যালোচনাসভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহকারি সভাধিপতি পিন্টু আইচ, বিধায়ক অন্তরা সরকার দেব, বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক বিন্দু দেবনাথ, জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতি ও বিএসির চেয়ারম্যানগণ, পুলিশ সুপার বি জে রেড্ডি, জেলার বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও বিভিন্ন ব্লকের বিডিওগণ।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top