News Flash

Image

মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ নভেম্বর : কাজ থেকে আর বাড়িতে ফেরা হলো না ১৮ বছরের তরতাজা যুবকের।  ঘটনা উদয়পুর শালগড়া আমতলী এলাকায়। মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই শ্রমিকের। মৃতের নাম কাউসার আহমেদ।  প্রতিদিনের মতো বৃহস্পতিবার কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয় উদয়পুর শালগড়া এলাকার বাসিন্দা মহরম আলীর ১৮ বছরের ছেলে কাউসার আহমেদ। সে প্রতিদিনের মতো উদয়পুর শালগড়া – আমতলী এলাকায় মাটি কাটার জন্য যায়। দুপুর বারোটা নাগাদ মাটির নিচে চাপা পড়ে কাউসার। সঙ্গে সঙ্গে অন্যান্য শ্রমিকরা চিৎকার শুরু করে। মাটির নিচ থেকে কায়সারকে উদ্ধার করে খবর দেওয়া হয় দমকল কর্মীদের।

যথারীতি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে কাউসারকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। কাউসারের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহতের পরিবারকে পর্যাপ্ত আর্থিক সাহায্য প্রদানের জোরালো দাবি উঠেছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top