News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে এনডিপিএস মামলায় দশ বছরের কারাদণ্ড পাঁচ অভিযুক্তের, জরিমানা এক লক্ষ টাকা
Image

করিমগঞ্জে এনডিপিএস মামলায় দশ বছরের কারাদণ্ড পাঁচ অভিযুক্তের, জরিমানা এক লক্ষ টাকা

করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে এনডিপিএস মামলায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে একলাখ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের দণ্ড দেওয়া হয়েছে । আজ বুধবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতের বিচারক রুদ্ধদ্বার কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনের কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ।

আদালত সূত্রে জানা যায় যে, এন ডি পি এস আইনের অধীনে বদরপুর থানার আদালতে চলতি মোকৰ্দমা শুনানিতে জিলা সেশন জাজ রোশন আরা রহমান এই রায়য়দান করেন । জানা যায় যে, গত বছর ১৫/০১/২০২৩ তারিখে বদরপুর থানা পুলিশে লাভ করা তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে ৩৪ প্যাকেটে ৭২.৬৭১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় । পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দা রাকেশ দাস, শুক্লা সাহা, শুভঙ্কর দাস, মায়া সাহা এবং তপস্যা সাহা নামের পাঁচ পাচারকারীকে আটক করে পুলিশ । মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করে পুলিশ। এরপর গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালতে নির্দেশে তাদের ঠাঁই হয় লাল ঘরে ।

এদিকে মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বদরপুর থানার তদন্তকারী অফিসার । পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ড্ৰাগস এণ্ড নারকোটীক ডিভিস, ডিরেক্টর অফ ফরেন্সিক সাইন্স, কাহিলীপারা থেকে বাজেয়াপ্ত করা মাদক সামগ্ৰী গুলি গাঞ্জা বলে প্ৰমাণ করিয়ে নিয়ে আসা হয় এবং সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিঃরাজ্যের পাঁচ আসামিকে সশ্রম কারাদণ্ড দেয় আদালত ।

আজ বুধবার জেলা আদালতে দাঁড়িয়ে মামলার সরকার পক্ষের আইনজীবী জানান, করিমগঞ্জ বা আদালতের ইতিহাসে এই ধরনের দ্বিতীয় ঘটনা । গত ২২ নভেম্বর একই ভাবে রায়দান করা হয়েছে । এতে তিনজনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে আর বুধবারের অন্য একটি এনডিপিডিএস মোকদম্মার চূড়ান্ত রায়দানে পাঁচজনের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে ।

Releated Posts

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026

অরুণাচল প্রদেশে অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ ইউএলএফএ-আই-এর ৪ হার্ডকোর ক্যাডারের

ইটানগর, ৮ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের লংডিং জেলায় অসম রাইফেলসের কাছে আত্মসমর্পণ করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন…

ByByNews Desk Aug 8, 2026

উপর সুবনসিরিতে নতুন করে চিনা সেনার অনুপ্রবেশের খবর খারিজ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ৭ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশের উপর সুবনসিরি জেলায় চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র নতুন করে অনুপ্রবেশের অভিযোগ…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য নতুন ত্রাণ প্যাকেজ ঘোষণা, ৯ আগস্ট থেকে শুরু হবে ক্ষয়ক্ষতির সমীক্ষা

গুয়াহাটি, ৭ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির বাস্তবায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top