News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, বিআরএস রাজ্যের জন্য কাজ করে : কে কবিতা
Image

বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, বিআরএস রাজ্যের জন্য কাজ করে : কে কবিতা

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র জয়ের বিষয়ে প্রবল আশাবাদী দলের এমএলসি কে কবিতা। একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, “বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, একমাত্র বিআরএস রাজ্যের জন্য কাজ করে।”

বৃহস্পতিবার সকালে নিজের ভোট দেওয়ার পর বিআরএস এমএলসি কে কবিতা বলেছেন, “আমরা আমাদের জনগণকে ভালোভাবে বুঝি এবং আমাদের ডিএনএ আমাদের মানুষের সঙ্গে মিলে যায়। মানুষ মাটিতে যা অনুভব করুক না কেন, কারণ আমাদের কান সর্বদা মাটিতেই থাকে, তথাকথিত জাতীয় দলগুলির উল্টো, যে দলগুলি এখন বড় আকারের আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তাঁরা আগের মত শক্তিশালী নয়। তবুও তাঁরা আমাদের জনগণকে বোঝার দাবি করে, কিন্তু তাঁরা বোঝে না।”

কে কবিতা আরও বলেছেন, “কংগ্রেস এবং বিজেপি তেলেঙ্গানাকে আমাদের মতো বোঝে না। আমরা রাজ্যের জন্য যুদ্ধ করেছি, রাজ্যের জন্য কাজ করেছি। আমরা বিশ্বাস করি মানুষ বিআরএস-এর পাশে আরও ভালোভাবে অনুরণিত হবে…আমরা খুব আত্মবিশ্বাসী, আমরা সেঞ্চুরি করতে যাচ্ছি।” এদিন সকালে হাদরাবাদের বাঞ্জারা হিলসের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন কে কবিতা, তিনি জনগণের কাছেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top