News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে টিকাকরণ নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত
Image

ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে টিকাকরণ নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর : ভলান্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে মঙ্গলবার আগরতলার বনেদি হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে টিকাকরণ নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালা।  মোমেন্টাম রুটিন ইমিউনাইজেশন ট্রান্সফর্মেশন এন্ড ইকুইটি প্রজেক্ট এর অংশ হিসেবে  এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের  সভাধিপতি হরিদুলাল আচার্জী।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির মেম্বার সেক্রেটারি ডাক্তার নূপুর দেববর্মা, স্টেট ইমিনাইজেশন অফিসার ডাক্তার শ্রীবাস দেববর্মা, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, এসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার শ্রীলেখা রায় প্রমূখ।

 রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে মিলে বিগত ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে ভলানটারী হেলথ এসোসিয়েশন কোভিড-১৯  টিকা নিয়ে মানুষকে সচেতন ও মবিলাইজেশন করার ব্যাপারে কাজ করে চলেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুটিন ইমিউনাইজেশনেও সচেতন ও মবিলাইজেশন  কাজ করেছে ভ্যাট। মূলত সমস্ত কাজের অভিজ্ঞতা ভাগ করে আগামী দিনে আরো বৃহতাকারে কাজ করতেই আজকের এই কর্মশালার আয়োজন।বিশেষ অতিথিদের হাত ধরে এদিন বিগত দু’বছরের অভিজ্ঞতার রিপোর্ট কার্ডও প্রকাশিত হয়।

আজকের এই অনুষ্ঠানে রাজ্য এবং জেলা স্তরের স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা এবং পঞ্চায়েত রাজের সদস্যরা উপস্থিত ছিলেন। কিভাবে সমাজের শেষ স্তরের মানুষটি পর্যন্ত টিকা পৌঁছানো যায় এবং তাদেরকে সচেতন করা যায় সে নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে এসোসিয়েশনের এসিস্ট্যান্ট ডিরেক্টর সুজিত ঘোষ ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top