News Flash

  • Home
  • খেলা
  • ইম্ফলে খেলো ইন্ডিয়া আসরে দারুন সাফল্য ত্রিপুরার জুডোকাদের
Image

ইম্ফলে খেলো ইন্ডিয়া আসরে দারুন সাফল্য ত্রিপুরার জুডোকাদের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর।। দারুন সাফল্য ত্রিপুরার জুডোকাদের।‌ বিশেষ করে মহিলা জুডোকারা তো দুর্দান্ত। দ্বিতীয় দিনে ত্রিপুরা দলের জুডোকারা সাতটি পদক জিতে নিয়েছে। তার মধ্যে একটি স্বর্ণ এবং দুটি রৌপ্য পদক রয়েছে। হেমা দেবী চাকমা প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছে। দেবরী ডার্লং ও জিশা চাকমা পেয়েছে রৌপ্য পদক। পপি ভৌমিক, চন্দ্রমুখী চাকমা, অনুসালিয়া রিয়াং ও প্রীতি সিনহা পেয়েছে ব্রোঞ্জ পদক। মঙ্গলবার প্রথম দিনে একটি স্বর্ণপদক দিয়ে যাত্রা শুরু করেছিল তানিয়া দাস। ইম্ফলে আয়োজিত ইস্ট ইন্ডিয়া খেলো ইন্ডিয়া মহিলা লীগ জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার তানিয়া দাস প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়ে ত্রিপুরা শিবিরের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছিল। আগামীকাল 

পর্যন্ত এই খেলো ইন্ডিয়া আসরে তানিয়া সাব-জুনিয়র গ্রুপে সাফল্য সূচনা করলে, দ্বিতীয় দিনে রাজ্য দলের ঝুলিতে আরও সাতটি পদক নিয়ে মোট আটটি পদক হলো। আগামীকালও রাজ্য দলের জুডোকারা আরও পদক পাবে বলে ক্রীড়া মোদী মহলের প্রত্যাশা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top