News Flash

  • Home
  • দেশ
  • পরীক্ষাকেন্দ্রে মোবাইল কেড়ে নেওয়ায় ছাত্রদের হামলা, মৃত্যু শিক্ষাকর্মীর
Image

পরীক্ষাকেন্দ্রে মোবাইল কেড়ে নেওয়ায় ছাত্রদের হামলা, মৃত্যু শিক্ষাকর্মীর

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : দশম শ্রেণির টেস্ট পরীক্ষার পর মোবাইল উদ্ধার নিয়ে হুলস্থুল ঘটনা উত্তর ২৪ পরগণার ছোট জাগুলিয়া উচ্চ বিদ্যালয়ে। মৃত্যু হল এক শিক্ষাকর্মীর। ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ।

সূত্রের খবর, ছোট জাগুরিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্ট পরীক্ষা ছিল বুধবার। পরীক্ষার্থীদের মোবাইল আনতে বারণ করা হয়েছিল। তা সত্ত্বেও বেশ কয়েক জন পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকেছিল। পরীক্ষার আগে তাদের সবার মোবাইল নিয়ে নেওয়া হয়। বলা হয়, পরীক্ষার পর মোবাইল ফেরত দেওয়া হবে। তবে সঙ্গে অভিভাবকদের নিয়ে আসতে হবে।

পরীক্ষা শেষে কথা মতো, মোবাইলও হস্তান্তর করা হয়। কিন্তু কয়েক জন পরীক্ষার্থী অভিভাবকদের আনেনি। অভিযোগ, মোবাইল ফেরত পাওয়ার জন্য তারা স্কুলে লাঠিসোটা নিয়ে হাজির হয়। স্কুলের ভিতর তাণ্ডব শুরু করে। হেনস্থা করা হয় প্রধান শিক্ষকেও।

স্কুল কর্তৃপক্ষের তরফে অভিযোগ, ওই সময় উত্তেজিত ছাত্রদের সামাল দিতে যান স্কুলের শিক্ষাকর্মী শিবু শী। কিন্তু, ওই পড়ুয়ারা শিবুর উপর চড়াও হয়। ঠেলাঠেলি, হুড়োহুড়িতে স্কুল চত্বরে পড়ে যান শিবু। প্রচণ্ড অসুস্থ বোধ করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ছোট জাগুরিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা ওই শিক্ষাকর্মীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই শিক্ষাকর্মীর।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top