News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান।
Image

মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আনন্দরাম বরুয়া পুরস্কার প্রদান।

হাফলং (অসম) ২৯ নভেম্বর (হি স) মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আনন্দরাম বরুয়া পুরস্কার তুলে দেওয়া হয় বুধবার। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় ডিমা হাসাও জেলার যে সব ছাত্রছাত্রী ৭৫ শতাংশের বেশী নম্বর নিয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের হাতে আনন্দরাম বরুয়া পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকার চেক তুলে দেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা। এদিন হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আনন্দরাম বরুয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা আনন্দরাম বরুয়ার জীবনীর উপর আলোকপাত করে ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে বলেন ছাত্রছাত্রী শুধু বড় বড় স্বপ্ন দেখলেই চলবে না তাদের নিজের উপর বিশ্বাস ও কিছু করে দেখানোর প্রবল ইচ্ছা শক্তি থাকা প্রয়োজন তাহলেই সফল হওয়া সম্ভব বলে মন্তব্য করেন দেবোলাল গার্লোসা। এদিন ডিমা হাসাও জেলায় প্রথম বিভাগে উত্তীর্ণ মোট ২২২ জন ছাত্রছাত্রীর হাতে আনন্দরাম বরুয়া পুরস্কার তুলে দেন মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা সহ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা কার্যনির্বাহী সদস্য বিজিৎ লাংথাসা লালরেম সিয়ামে ডার্ণে ডিমা হাসাও জেলার জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাস পুলিশসুপার ময়ঙ্ক কুমার স্কুল সমূহের পরিদর্শক গায়ত্রী নাইডিং প্রমুখ। হিন্দুস্থান সমাচার / নিরুপম

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top