News Flash

  • Home
  • দেশ
  • পিচে ‘তুকতাক’-এর জন্যই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে, দাবি মমতার
Image

পিচে ‘তুকতাক’-এর জন্যই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে, দাবি মমতার

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): “পিচে ‘তুকতাক’ করে রেখেছিল বলেই বিশ্বকাপ ফাইনালে ভারত হেরেছে।” বুধবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে আগেই বিজেপিকে খোঁচা দিয়েছিলেন। বুধবার বিধানসভায় বিধায়কদের বেতনবৃদ্ধি বিল নিয়ে আলোচনার সময় বিজেপিকে বিঁধতে গিয়ে মুখ্যমন্ত্রী বলে দিলেন,”দেশ হেরেছে বলেই দুঃখে বলছি। অস্ট্রেলিয় প্রশিক্ষক বলেছিলেন, পিচে কী একটা করেছে, তুকতাক করে রেখেছিল বলেই ফাইনালে হেরেছে।”

সপ্তাহখানেক আগেই মমতা দাবি করেছিলেন, বিশ্বকাপ ফাইনাল গুজরাটে হয়েছে বলেই হেরেছে ভারত। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বদলে খেলাটা কলকাতায় হলে ভারতই জিতত। এবার আবার ‘তুকতাক’ করার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী।

ভারতীয় দলের অনুশীলনে জার্সির রং গেরুয়া করা নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এদিন বিধানসভা থেকে ফের একই বিষয়ে সরব হলেন মমতা। তিনি এদিন আরও একবার বলে দিলেন, “ক্রিকেট থেকে ফুটবল সব গেরুয়া করে দিচ্ছে। মেট্রো রেল গেরুয়া। গ গ করতে করতে গেরুয়া হয়ে গেছে।”

মমতা বলেন, “সুস্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করতে বলছে। না হলে টাকা বন্ধ। জমিদারি করছে মনে হচ্ছে। আমি ইচ্ছে করলে মা মাটি মানুষ ব্র্যান্ড করতে পারতাম। পার্টির রং ব্র্যান্ড করতে পারতাম। করিনি তো? সিএম স্কিম করতে পারতাম। করিনি তো।”

বিশ্বকাপ চলাকালীন টিকিট বিক্রিতে বেআইনি, কালোবাজারির বিস্তর অভিযোগ উঠছে। সেই অভিযোগ নিয়েও এদিন কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন,”ক্রিকেটে কী হয়েছে আমরা জানতে পারি। অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, হঠাৎ নেই! সব বিজেপি ক্যাডারদের দিয়ে দিল। মানুষ পেল না! বাকি সব বেটিং-ফেটিং কী সব হল! আমি বুঝি না।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top