News Flash

  • Home
  • খেলা
  • শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দাবাড়ু আরাধ্যা, অয়নজিৎ সংবর্ধিত
Image

শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দাবাড়ু আরাধ্যা, অয়নজিৎ সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। নিজ স্কুলের সংবর্ধিত হলো দুই প্রতিভাবান দাবাড়ু। মঙ্গলবার ছিলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। ওই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় দুই দাবাড়ু আরাধ্যা দাস এবং অয়নজিৎ নাগ-‌কে। ওই স্কুলের চতুর্থ শ্রেণীতে পাঠরত আরাধ্যা জাতীয় অনূর্ধ্ব-‌৯ দাবহায় গেলোবছর তৃতীয় এবং এবছর নবম স্থান দখল করেছিলো। এছাড়া নার্সারিতে পাঠরত অয়নজিৎ দাবা-‌তে আত্মপ্রকাশ ত্রিপুরার সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে। মাত্র ৪ বছর বয়সেই জাতীয় আসরেও নজর কেড়েছে অয়নজিৎ। স্কুলের অধ্যক্ষ দিনবন্ধু দাস সংবর্ধনা জানান ওই দুই প্রতিভাকে। এবং আগামীদিনে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন। স্কুলের ওই উদ্যোগের প্রশংসা করেন অভিভাবকরাও। নিজ স্কুলেই সংবর্ধিত হয়ে খুশি দুই দাবাড়ু। আগামীদিনে রাজ্যের পাশাপাশি স্কুলের নাম আরও উজ্জ্বল করবে প্রতিশ্রুতি দেয় দুই প্রতিভাবান দাবাড়ুই। প্রসঙ্গত:‌ দুই দাবাড়ুই মেট্রিক্স চেস আকাদেমির শিক্ষার্থী। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top