News Flash

  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফি : জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আজ কেরালার মুখোমুখি
Image

বিজয় হাজারে ট্রফি : জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে ত্রিপুরা আজ কেরালার মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে ত্রিপুরা। প্রতিপক্ষ কেরালা। ব্যাঙ্গালুরুর আলোর ক্রিকেট মাঠে হবে ম্যাচটি। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। আসরে ৩ ম্যাচ খেলে ২ দলই দুটি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ দুই ম্যাচে ব্যাটসম্যান-‌রা রান পাওয়ায় কিছুটা স্বস্তি ত্রিপুরার শিবিরে। তবে স্বস্তির মধ্যে দুশ্চিন্তা ওপেনার পল্লব দাসকে নিয়ে। টানা ৩ ম্যাচে ব্যর্থ পল্লবকে কেরালা ম্যাচে দলে রাখার সম্ভাবনা কম। পল্লবের পরিবর্তে দলের হয়ে কে গোড়াপত্তন করবে তা আগামীকাল সকালে ম্যাচের আগে ঠিক করা হবে। মঙ্গলবারে হাল্কা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। কেরালার বিরুদ্ধে জয় পেলে ত্রিপুরা এগিয়ে যাবে অনেকটাই, দাবি টিম ম্যানেজমেন্টের। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয় টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ব্যাট নেবে। এবং চেষ্টা করবে বড় স্কোর গড়ে কেরালাকে চাপে ফেলে দিতে। দলনায়ক ঋদ্ধিমান সাহা এখনও রানে ফিরেননি। প্রতি ম্যাচেই নীচের দিকে নামছেন। শক্তিশালী কেরালার বিরুদ্ধে দায়িত্ব নিতে হবে প্রাক্তন ভারতীয় দলের ওই উইকেট রক্ষকটিকে। এছাড়া দল তাকিয়ে থাকবে সুদীপ চ্যাটার্জি, সতীশ গনিশ, বিক্রম কুমার দাস এবং রজত দে-‌র দিকে। বল হাতে ত্রিপুরা তাকিয়ে থাকবে গেলো ম্যাচে ৫ উইকেট নেওয়া কোনাবন প্লে সেন্টারের জয়দেব দেব -‌এর দিকে। এছাড়া রয়েছেন রাণা দত্ত, মণিশঙ্কর মুড়া সিং এবং অভিজিৎ সরকার।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top