News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা, শুভারম্ভ করলেন উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা
Image

দিল্লিতে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা, শুভারম্ভ করলেন উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে মঙ্গলবার শুরু হয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। দিল্লির সাংসদ ও ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এই যাত্রার সূচনা করেছেন। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-রাজ্যপাল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মানুষের স্বার্থে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তিনি বলেন, এই যাত্রার উদ্দেশ্য হল কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।

এই যাত্রার অধীনে সুসজ্জিত ভ্যানগুলি দিল্লির ১১টি জেলায় যাত্রা করবে এবং ৬০০টিরও বেশি স্থানে পৌঁছবে। এদিনের অনুষ্ঠানে লেফটেন্যান্ট গভর্নর-সহ দিল্লির সাংসদ এবং ঊর্ধ্বতন আধিকারিকরা বিকশিত ভারত সংকল্প প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Releated Posts

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026

প্রবীণ বিজেপি নেতা ও প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের প্রয়াণ

উজ্জয়িনী, ৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন মন্ত্রী পরশ চন্দ্র জৈনের মৃত্যু হয়েছে। সোমবার ইন্দোরের…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডজুড়ে সিআইডির হানা, ফের তলব প্রাক্তন চেয়ারম্যানকে

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (জেপিএসসি) ১৪তম সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষায় অনিয়মের অভিযোগের তদন্তে সোমবার…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top