News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরকাশির উদ্ধারকাজ নিয়ে ফের পুষ্করের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, সমস্ত কথা শুনলেন মোদী
Image

উত্তরকাশির উদ্ধারকাজ নিয়ে ফের পুষ্করের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, সমস্ত কথা শুনলেন মোদী

নয়াদিল্লি ও উত্তরকাশি, ২৮ নভেম্বর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধারকাজ নিয়ে মঙ্গলবার পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মোদীকে মুখ্যমন্ত্রী ধামি জানিয়েছেন, সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া সমস্ত শ্রমিকদের নিয়মিত খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসক ও মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও সব কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ভিতরে আটকে পড়া শ্রমিকদের পরিবারের সঙ্গেও কথাবার্তা চলছে।

মুখ্যমন্ত্রী ধামি প্রধানমন্ত্রীকে আরও জানিয়েছেন, এসডিআরএফ দ্বারা প্রতিষ্ঠিত যোগাযোগ সেটআপের পাশাপাশি, বিএসএনএল দ্বারা টেলিফোন যোগাযোগ সেটআপও প্রতিষ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ঘটনাস্থলে এসডিআরএফ, এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকের দলও রয়েছে। সব আধিকারিককে ২৪ ঘণ্টা তৎপর অবস্থায় রাখা হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top