News Flash

  • Home
  • দিনের খবর
  • হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির মৃতদেহ উধাও নিয়ে মামলা হাই কোর্টে
Image

হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির মৃতদেহ উধাও নিয়ে মামলা হাই কোর্টে

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): সরকারি হাসপাতালের মর্গ থেকে উধাও হয়েছিল সাজাপ্রাপ্ত বন্দির মৃতদেহ। এবার সেই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সোমবার এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে মৃত বন্দির পরিবার। সূ্ত্রের খবর, মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

মৃতের পরিবারের অভিযোগ, জেলের মধ্যে বাবলু পোল্লেকে পিটিয়ে খুন করা হয়েছে। তার পর তাঁর অঙ্গপ্রত্যঙ্গ পাচার করে দিয়েছে পুলিশ। এর পর পরিবারকে বোকা বানাতে চিত্রনাট্য সাজিয়েছে তারা। এই অভিযোগে মামলা হয়েছে আদালতে।

উল্লেখ্য, বাড়িওয়ালা খুনের অপরাধে ২০১৩ সাল থেকে জেল খাটছিলেন বাবলু পোল্লে। সপ্তমীর দিন থানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, বাবলু মারা গিয়েছেন। কিন্তু এসএসকেএম হাসপাতালের মর্গে গিয়েও দেহ পায়নি বন্দির স্ত্রী। পর পর কয়েকদিন হাসপাতালে গিয়েও খালি হাতে পরিবারকে ফিরে আসতে হয়।

জানা গিয়েছে, ময়নাতদন্তও করা যায়নি। তার আগেই গায়েব হয়ে যায় দেহ। শেষপর্যন্ত পরিবারকে ভবানীপুর থানার ওসি জানান, দেহ অদলবদল হয়ে গিয়েছে। অন্য কেউ নিয়ে গিয়ে বাবলু পোল্লের দেহ দাহ করে দিয়েছে। আর ঠিক এটা নিয়েই উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের নির্দিষ্ট নিয়ম থাকার পরও কীভাবে সাজাপ্রাপ্ত এক বন্দির দেহ রদবদল হয়? উঠছে প্রশ্ন। তা নিয়ে এবার মামলা দায়ের হল হাই কোর্টে।

Releated Posts

ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের কনস্টেবল গ্রেফতার, উদ্ধার প্রায় ৪৯ লক্ষ টাকা

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ঘুষ নেওয়ার অভিযোগে দিল্লি পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেলের এক হেড কনস্টেবলকে গ্রেফতার করল সিবিআই। অভিযুক্তের…

ByByNews Desk Apr 22, 2026

পাহালগাম হামলার বর্ষপূর্তিতে রাষ্ট্রপতির বার্তা—সন্ত্রাস দমনে অটল ভারত

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): পাহালগাম সন্ত্রাসবাদী হামলার প্রথম বর্ষপূর্তিতে নিহত নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু…

ByByNews Desk Apr 22, 2026

নন্দীগ্রামে ভোটারদের ‘মারধরের’ অভিযোগ, ইসিআই-তে অভিযোগ জানাল তৃণমূল

কলকাতা, ২২ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধর ও ভয় দেখানোর অভিযোগ তুলে…

ByByNews Desk Apr 22, 2026

ত্রিশূরের আতশবাজি বিস্ফোরণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ, ক্ষতিপূরণ ঘোষণা কেরল সরকারের

ত্রিশূর, ২২ এপ্রিল (আইএএনএস): কেরলের ত্রিশূরের মুন্ডাথিক্কোডে ভয়াবহ আতশবাজি বিস্ফোরণ-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। একই…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top