News Flash

  • Home
  • প্রধান খবর
  • চেন্নাইতে ভিপি সিংয়ের মূর্তি উন্মোচন করলেন স্ট্যালিন
Image

চেন্নাইতে ভিপি সিংয়ের মূর্তি উন্মোচন করলেন স্ট্যালিন


চেন্নাই, ২৭ নভেম্বর (হি.স.) : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার চেন্নাইতে প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের একটি মূর্তি উন্মোচন করেছেন। প্রেসিডেন্সি কলেজ প্রাঙ্গণে সিং-এর একটি মূর্তি স্থাপন করা হয়েছে। সোমবার এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজবাদী পার্টির নেতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিংয়ের পরিবারের সদস্যরাও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূর্তি উন্মোচনের পর স্ট্যালিন, যাদব এবং অন্যান্যরা সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।স্টালিন এপ্রিলে ঘোষণা করেছিলেন যে তামিলনাড়ু সরকার সিংয়ের জন্য একটি মূর্তি স্থাপন করবে। সেইমতো এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ভি পি সিংয়ের মূর্তি উন্মোচন করা হল চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ প্রাঙ্গণে।

Releated Posts

বেসামরিক বিমান চলাচলে সহযোগিতা জোরদারে ভারত-বাংলাদেশ বৈঠক

ঢাকা, ৯ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা…

ByByReshmi Debnath Apr 9, 2026

৪ মে-র পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের একে একে চিহ্নিত করে জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী মোদি

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকে ৪…

ByByNews Desk Apr 9, 2026

তৃণমূলের সময় শেষ, ৪ মে-র পর বাংলায় শুরু হবে উন্নয়নের নতুন যুগ: আসানসোলে প্রধানমন্ত্রী মোদি

আসানসোল, ৯ এপ্রিল (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে এবং ৪ মে-র পর পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন যুগের…

ByByNews Desk Apr 9, 2026

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top