News Flash

  • Home
  • দিনের খবর
  • দান্তেওয়াড়ায় বেসরকারি নির্মাণ সংস্থার ১৬টি গাড়িতে আগুন ধরিয়েছে মাওবাবাদীরা
Image

দান্তেওয়াড়ায় বেসরকারি নির্মাণ সংস্থার ১৬টি গাড়িতে আগুন ধরিয়েছে মাওবাবাদীরা


দান্তেওয়াড়া/রায়পুর, ২৭ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার (আরসি নাহার কোম্পানি) ভানসি অ্যাসফল্ট প্ল্যান্টে রবিবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা ১৬টি গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ভেঙে ফেলে প্রায় ৫০ জনের বেশি মাওবাদীদের একটি দল। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এএসপি রামকুমার বর্মণ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

দান্তেওয়াড়া পুলিশের মতে, মাওবাদীদের সংখ্যা প্রায় ৫০ জন বলে জানা গেছে। সবাই কালো পোশাক পরে ছিল। মাওবাদীরা দান্তেওয়াড়া থেকে বাইলাডিলার মধ্যে রাস্তা দিয়ে প্রবেশ করছে। কোম্পানির এই প্ল্যান্টটি ভাঁসি থানা থেকে এক কিলোমিটার দূরে। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা প্ল্যান্টে দাঁড়িয়ে থাকা হিওয়া, জেসিবি, পোকলেন, পেভার মেশিন সহ ১৬ টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আশেপাশে রেললাইন ডাবলিংয়ের কাজে নিয়োজিত কিছু যানবাহনের ক্ষতিরও খবর মিলেছে। ভানসি থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাওবাদীদের ধর্মঘটের কারনে ইতিমধ্যেই এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top