News Flash

  • Home
  • খেলা
  • ‌অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে হরিয়ানায় লজ্জাকর হার ত্রিপুরার
Image

‌অনূর্ধ্ব-‌১৫ জাতীয় গার্লস ক্রিকেটে হরিয়ানায় লজ্জাকর হার ত্রিপুরার

হরিয়ানা-‌ ৩৪৩/‌১

ত্রিপুরা-‌২১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। জাতীয় ক্রিকেটে লজ্জার পরাজয় ত্রিপুরার। হরিয়ানার বিরুদ্ধে আসরের শেষ ম্যাচে অসহায় আত্মসমর্পন করলো রাজ্যদল। জাতীয় অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেট প্রতিযোগিতায়। ত্রিপুরার পরাজিত হলো বিশাল ৩২২ রানে। রাইপুর ডিস্টিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ম্যাচে হরিয়ানার গড়া ৩৪৩ রানের জবাবে ত্রিপুরা সর্ব সাকুল্যে মাত্র ২১ রান করতে সক্ষম হয়। হরিয়ানার দিয়া যাদব দ্বিশতরান করে। আসরে সবকটি ম্যাচে পরাজিত হয়ে গ্রুপে শেষের দিকে প্রথম স্থান বিরাজ করে ঘরে ফিরছে পারমিতা-‌রা। শেষ কোনও বছর ত্রিপুরা এত বড় ব্যবধানে পরাজিত হয়েছে জানা নেই। সকালে হরিয়ানার অধিনায়িকা তানিস্কা শর্মা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে পাহাড় সমান ৩৪৩ রান করে। ওপেনিং জুটিতে দলনায়িকা এবং দিয়া যাদব ১০৬ বল খেলে ১৭১ রান যোগ করে বড় স্কোর গড়ার ইঙ্গিত দেয়। তানিস্কা ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে। ত্রিপুরার নির্বিশ বোলিংয়ের সামনে এরপর দিয়া এবং আদ্যা গুপ্তা দ্রুত রান তোলার দিকে নজর দেয়। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে দলকে ৩৪৩ রানে পৌঁছে দেয়। দিয়া ১২৫ বল খেলে ৪০ টি বাউন্ডারির সাহায্যে ২১৩ রানে এবং আদ্যা ৪৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানে অপরাজিত থেকে যায়। ত্রিপুরার পক্ষে দিপীকা পাল ৯০ রান দিয়ে একমাত্র উইকেটটি দখল করে। জবাবে খেলতে নেমে হরিয়ানার গড়া বিশাল রানের নীচে চাপা পড়ে যায় ত্রিপুরা। রাজ্যদল ২০.‌৩ ওভার ব্যাট করে মাত্র ২১ রান করতে সক্ষম হয়। ওই ২১ রানের মধ্যে ১২ রান আসে অতিরিক্ত খাতে। দলের ৭ জন ব্যাটসম্যান কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে যায়। হরিয়ানার পক্ষে সামাইরা স্যাগাল ৪ রান দিয়ে ৪ টি, নিহারিকা শর্মা কোনও রান না দিয়ে, আনসলে দালাল ১ রান দিয়ে এবং পুরভা যাদব ৮ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। ত্রিপুরা গ্রুপে ৪ ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়ে ঘরে ফিরছে।   ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top