News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ৩৩ তম কঠিন চিবর দান উৎসব
Image

মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ৩৩ তম কঠিন চিবর দান উৎসব

আগরতলা, ২৫ নভেম্বর : গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ধলাঝাড়ি মৈত্রী বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে দুইদিন ব্যাপী ৩৩ তম কঠিন চিবর দান উৎসব। প্রথম দিন অর্থাৎ ২৪ নভেম্বর তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় কঠিন চিবর বুনন। সারারাত ব্যাপী চলে এই কঠিন চিবর বুনন । তার পরদিন অর্থাৎ আজ ২৫ নভেম্বর সকাল ৬ ঘটিকায় বিশ্ব শান্তি মৈত্রী বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ধর্মীয় কর্মসূচি।

প্রথম পর্বে বৌদ্ধ মূর্তি দান,সংঘ দান,অষ্ঠপরিক্কার দান, কল্পতুরু দান,সহ নানাবিধ দান এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় আলোচনা করেন। দ্বিতীয় পর্বে যে কঠিন চীবর বুনন হয়েছিল সেই চীবর নিয়ে হয় রেলী এবং এই চীবর ভিক্ষুদের মধ্যে দান করা হয়। জগতের সকল প্রাণীর হিত সুখ মঙ্গলার্থে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করা হয়। দুইদিন ব্যাপী এই কঠিন চীবর দানোৎসবকে ঘীরে বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রান দায়ক দায়িকাদের উপস্হিতি ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top