News Flash

  • Home
  • দেশ
  • স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা খুন করল স্বামী
Image

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা খুন করল স্বামী

জয়নগর, ২৪ নভেম্বর (হি.স.) : সন্দেহের বসে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্না বৈদ্য (২৮)। ঘটনার পরেই পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

মগরাহাট এলাকার বাসিন্দা অপর্না বৈদ্য। তার সাথে ১৭ বছর আগে বিয়ে হয় পরিমল বৈদ্যর। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সোশাল মিডিয়ায় রিল বানাতেন অপর্না। তার বেশকিছু বন্ধুবান্ধব ছিল। তার জেরেই অশান্তি লেগে থাকত। মাঝখানে কিছুদিন স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। ছেলেটি সপ্তম শ্রেনিতে পড়ে ও মেয়েটি নার্সারিতে পড়ে। ছেলে অয়ন বৈদ্য জানায় প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত৷ এদিন সে যখন টিউশান পড়তে যায় তখন এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্ব উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতের উত্থানে ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত নীতি আয়োগের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ভারতকে বিশ্বের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চারটি উচ্চ সম্ভাবনাময় ক্ষেত্র…

ByByNews Desk Aug 13, 2026

পুরনো বাস সংস্কারে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-র আর্থিক লাভ, বললেন কেরলের পরিবহণমন্ত্রী

তিরুবনন্তপুরম, ১৩ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর বাস সংস্কার প্রকল্প…

ByByNews Desk Aug 13, 2026

‘হর ঘর তিরঙ্গা’ দেশবাসীর মনে দেশপ্রেম ও গৌরবের অনুভূতি আরও শক্তিশালী করছে: অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান দেশের প্রতিটি মানুষের মনে দেশপ্রেম ও গর্বের অনুভূতিকে আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 13, 2026

‘অত্যন্ত লজ্জার’: হলদ্বানিতে খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’ নিয়ে বিজেপি-আরএসএসকে নিশানা বিরোধীদের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হলদ্বানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সভাস্থল ‘শুদ্ধিকরণ’-এর অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও রাষ্ট্রীয়…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top