News Flash

Image

পথ দুর্ঘটনায় মৃত দুই সন্তানের জননী

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৩ নভেম্বর : দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই সন্তানের জননী। ঘটনাটি ঘটেছে  লংতরাইভ্যালী মহকুমার মনু থানাধীন তারাবনছড়া এলাকায়। মৃতার নাম দেবোকন্যা ত্রিপুরা(২২), পিতা মৃত শান্তিমনি ত্রিপুরা, মৃতার বাড়ি আমবাসা থানাধীন নাইটিংগেল পাড়া এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে  ছৈলেংটা থানাধীন ভাঙ্গামুড়ায় সুপারস্টার ডান্স শোয়ের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান দেখতে সিন্দুকুমার ভিলেজের জয়রাম পাড়ার কলমচাঁদ ত্রিপুরার সাথে সেখানে যায় দেবোকন্যা। অনুষ্ঠান শেষে গভীর রাতে কলমচাঁনের টিআর০৪-এ ২৯৫৪ নম্বরের অটো করে বাড়ি ফিরছিল তারা। তারাবনছড়া আসার পর অটোটি হঠাৎই দুর্ঘটনার কবলে পরে।

প্রাথমিকভাবে  ধারনা করা হচ্ছে মদপ্য অবস্থায় দ্রুতগতিতে অটো চালানোর ফলেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে  ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দেবোকন্যার।
তবে দুর্ঘটনাস্থল থেকে  মৃতদেহ ফেলে রেখেই নিজ পাড়ায় গিয়ে দুর্ঘটনার খবর জমিয়েছে কলমচাঁন। এদিকে সাত সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মনু থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মনু হাসপাতালে নিয়ে আসা হয় ।
 উল্লেখ্য স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর থেকেই দুই সন্তান নিয়ে নিজ বাপের বাড়িতেই থাকত দেবোকইন্যা। অটোচালক কলমচাঁনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা নথিভূক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top