News Flash

Image

করিমগঞ্জের ভারত-বাংলা আন্তর্জাতিক সীমান্তে ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা

করিমগঞ্জ (অসম) ২৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট জেলার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরা চালান অনুপ্রবেশ ও অবৈধ পরিবহন প্রতিরোধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এর অধীনে জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৫০০ মিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলাচল করতে পারবেন না। সীমান্তের কুশিয়ারা নদীর আন্তর্জাতিক সীমান্তেও সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলতে পারবেন না। অনুরূপভাবে কুশিয়ারায় মাছ ধরতে হলেও সার্কেল অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া সীমান্তে ৫ কিলোমিটার ভেতর এলাকা বরাবরে কোন ব্যক্তি সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গাড়ি, ঠেলা, রিস্কা দিয়ে চিনি, চাল, ভোজ্য তেল, কেরোসিন ইত্যাদি পরিবহন করতে পারবেন না। ২২ নভেম্বর অর্থাৎ বুধবার থেকে জারি করা এই আদেশ জেলার আন্তর্জাতিক সীমান্তে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top