News Flash

  • Home
  • খেলা
  • দক্ষিণ জেলা সুপার লিগ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট শুরু আগামীকাল
Image

দক্ষিণ জেলা সুপার লিগ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট শুরু আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।। দক্ষিণ ত্রিপুরা নেশা মুক্ত ফুটবল সুপার লিগ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৫ নভেম্বর থেকে। নেশা মুক্ত ত্রিপুরার কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ জেলা প্রশাসনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় দক্ষিণ জেলার আটটি ব্লক, দুটি পুর পরিষদ এবং একটি নগর পঞ্চায়েত পৃথকভাবে অংশগ্রহণ করবে। সব মিলে ২৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি ৬০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৪০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে বলে উদ্যোক্তারা আজ দক্ষিণ জেলার ডি এম অফিসে আহুত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. প্রফেসর মানিক সাহা। অনুষ্ঠানে বিশেষ ও সম্মানীয় অতিথি হিসেবে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং দক্ষিণ জেলার সমস্ত জনপ্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। জেলা ক্রীড়া দপ্তরের আধিকারিক মিহির শীল সংশ্লিষ্ট সকলকে প্রতিযোগিতা উপভোগ করার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top