News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের মহিলারা এক মুহূর্তের জন্যও কংগ্রেসকে বরদাস্ত করতে প্রস্তুত নয় : প্রধানমন্ত্রী মোদী
Image

রাজস্থানের মহিলারা এক মুহূর্তের জন্যও কংগ্রেসকে বরদাস্ত করতে প্রস্তুত নয় : প্রধানমন্ত্রী মোদী

রাজসমন্দ (রাজস্থান), ২৩ নভেম্বর (হি.স.): “আমাদের মেয়েরা, বোনেরা এবং মায়েরা যেভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন তা প্রশংসার যোগ্য। রাজস্থানের মহিলারা এক মুহূর্তের জন্যও কংগ্রেসকে বরদাস্ত করতে প্রস্তুত নয়।” রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রচারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজস্থানের রাজসমন্দ জেলার দেওগঢ়ে এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী বলেছেন, “রাজস্থানে এই সরকারের আমলে নারীদের ওপর যে অত্যাচার হয়েছে, তা এর আগে কোনও সরকারের সময় দেখা যায়নি।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “রাজস্থানের প্রতিটি মানুষ কংগ্রেস সরকারকে উৎখাত করার সংকল্প নিয়েছে। সেই কারণেই গতকাল আমি স্পষ্টভাবে বলেছিলাম, গেহলট সরকার আর রাজস্থানে ফিরবে না। রাজস্থানের এই ভূমির প্রতিটি প্রান্ত সাহসী মহিলাদের গল্পে ভরপুর। কিন্তু কংগ্রেস সরকার রাজস্থানকে মা, বোন এবং মেয়েদের উপর অত্যাচারের ক্ষেত্রে এক নম্বর করেছে এবং মুখ্যমন্ত্রী বলছেন মহিলারা এখানে মিথ্যা মামলা দায়ের করেন।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “কংগ্রেস সেনাবাহিনীর সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’ ঝুলিয়ে রেখেছে। কিন্তু বিজেপি সরকারই আপনাদের ‘ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন’-এর গ্যারান্টি দিয়েছিল এবং সেই গ্যারান্টি পূরণ হয়েছে।”

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top