News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির বিকাশ এবং কৃষকের কল্যাণ বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : কৃষিমন্ত্রী
Image

কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির বিকাশ এবং কৃষকের কল্যাণ বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র : কৃষিমন্ত্রী

আগরতলা, ২৩ নভেম্বর : কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির বিকাশ এবং কৃষকের কল্যাণ বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। আজ বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে ‘দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক প্রোগ্রেসিভ ফার্মার্স মিট কাম কনভারজেন্স ওয়ার্কশপ – ২০২৩’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। 

এদিন রতন নাথ বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে বর্তমান রাজ্য সরকার বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। গ্রামীণ এলাকার জনগণকে স্বরোজগারী ও স্বনির্ভর করার মধ্য দিয়েই সরকার এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চায়। এজন্য কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে।  

তাঁর কথায়,  কৃষি, উদ্যানপালন, মৎস্য ও প্রাণীপালনের মধ্য দিয়ে গ্রামীণ জনগণকে স্বনির্ভর করার প্রয়াস নেওয়া হয়েছে। এই ক্ষেত্রগুলিকে কাজে লাগিয়ে যারা স্বরোজগারী হওয়ার জন্য এগিয়ে আসবেন সরকার তাদের পাশে থাকবে। 

কৃষিমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা, গোমতী ও সিপাহীজলা জেলা কৃষিক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। এদিন অনুষ্ঠানে কৃষি, প্রাণীপালন, মৎস্য ও স্বসহায়ক গোষ্ঠীর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার ২৫ জন সফল কৃষকের তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন থেকে এই সফল কৃষকদের সম্মাননা জ্ঞাপন করা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top