News Flash

  • Home
  • দিনের খবর
  • কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও হিমাঙ্কের নীচেই, জমজমাট ঠান্ডা শ্রীনগর-কার্গিলে
Image

কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও হিমাঙ্কের নীচেই, জমজমাট ঠান্ডা শ্রীনগর-কার্গিলে

শ্রীনগর, ২৩ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, তবুও অধিকাংশ স্থানেই হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। জমজমাট শীতে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর থেকে কার্গিল। এদিনও কুয়াশার কারণে সকালের দিকে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ মুখতার আহমেদ বলেছেন, ২৪-২৬ নভেম্বর পর্যন্ত আবহাওয়া আংশিক থেকে সাধারণভাবে মেঘলা থাকবে, এই সময়ে শুষ্ক আবহাওয়াই প্রত্যাশিত। ২৭-২৮ নভেম্বর আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে এবং ২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

৩ হাজার ড্রোনে আকাশে ফুটে উঠবে দুর্গার ছবি, বিশ্বমঞ্চে বাংলার দুর্গাপুজোকে তুলে ধরার উদ্যোগ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এবার কলকাতায় বড়সড় সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা করছে…

ByByNews Desk Sep 5, 2026

আপার অ্যানিকাটে পৌঁছল মাত্র ১,৫০০ কিউসেক কাবেরী জল, সেচ নিয়ে বাড়ছে উদ্বেগ

তিরুচি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): কাবেরী বদ্বীপের সেচের জন্য মেট্টুর বাঁধ থেকে ছাড়া জল তামিলনাড়ুর তিরুচি জেলার মুক্কোম্বুর আপার…

ByByNews Desk Sep 5, 2026

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top