News Flash

  • Home
  • দেশ
  • বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখী ধাক্কা, আহত কমপক্ষে ২০
Image

বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখী ধাক্কা, আহত কমপক্ষে ২০

বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ও ওল্টো দিক থেকে আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। বুধবার সকালে এই ঘটনায় বাস ও পিক আপ ভ্যানের চালক সহ কমপক্ষে ২০ জন যাত্রী জখম হয়েছেন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ওন্দা পোস্ট অফিসের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল একটি যাত্রীবাহি বাস। সেই সময় বিষ্ণুপুর দিক থেকে আসা বাদাম বোঝাই যে পিক আপ ভ্যানের সামনের চাকা বাস্ট হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডানদিকে সজোরে ধাক্কা মারে। সামনেই ওন্দা থানা । প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। পিক আপ ভ্যানের চালক স্টিয়ারিং এর সাথে সেঁটে যায়। তাকেও জখম অবস্থায় উদ্ধার করলেও বিপদমুক্ত বলে জানা গেছে। বাসের চালকও গুরুতর জখম হয়েছেন। এছাড়াও বাসের ২০ জন যাত্রী জখম হয়েছেন। সকলকেই ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top