News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় “ইন্ডিয়া” জোটে ফাটল! লোকসভা নির্বাচনে রাজ্যে এককভাবে লড়াই করবে সিপিএম : মানিক সরকার
Image

ত্রিপুরায় “ইন্ডিয়া” জোটে ফাটল! লোকসভা নির্বাচনে রাজ্যে এককভাবে লড়াই করবে সিপিএম : মানিক সরকার

আগরতলা, ২২ নভেম্বর: ত্রিপুরায় “ইন্ডিয়া” জোটে ফাটল স্পষ্ট হয়েছে। লোকসভা নির্বাচনে রাজ্যে সিপিএম এককভাবে লড়াই করবে। আজ দলের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রয়াত বাসুদেব আচারিয়ার স্মরণসভায় গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় একথা বলেন। তাঁর সাফ কথা, তেইশের বিধানসভা নির্বাচনে শত্রু- মিত্রের পরিচয় মিলেছে। তাই লোকসভা নির্বাচনে এককভাবে লড়াইয়ে কোমড় শক্ত করতে হবে।  

এদিন মানিক সরকার বলেন, আসন্ন লোকসভা নির্বাচন সিপিএমের জন্য অন্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজের উপর বিশ্বাস রেখে এককভাবে লড়াই করে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

তাঁর কথায়, প্রতিনিয়ত বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ত্রিপুরাবাসী ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাই লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে এককভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। 

এদিন পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ নেতৃত্বরা। এছাড়াও এদিন  উপস্থিত ছিলেন সি আই টি ইউর  রাজ্য সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top