News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • জাতিগত জনগণনা দেশের ‘এক্স-রে’, এটা অবশ্যই করা দরকার : রাহুল গান্ধী
Image

জাতিগত জনগণনা দেশের ‘এক্স-রে’, এটা অবশ্যই করা দরকার : রাহুল গান্ধী

উদয়পুর, ২১ নভেম্বর (হি.স.): জাতিগত জনগণনার পক্ষে ফের সওয়াল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাজস্থানের উদয়পুরের বল্লভনগরে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “জাতিগত জনগণনা দেশের ‘এক্স-রে’, এটা অবশ্যই করা দরকার।” রাহুল গান্ধী এদিন বিজেপিকে আক্রমণ করে বলেছেন, “প্রশ্ন হল, কেন দেশে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি? আমি আপনাদের দু’টি কথা বলতে চাই, ঘৃণার কারণ হল বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি। বিজেপির ব্যবস্থা আপনাদের মনোযোগ কেড়ে নিচ্ছে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি থেকে ঘৃণার দিকে। বিজেপি এবং আরএসএস-এর লক্ষ্য হল দরিদ্র, শ্রমিক, কৃষক, আদিবাসী এবং দলিতদের অর্থ থেকে দূরে রাখা। তাঁরা চায় সব টাকা মুষ্টিমেয় ধনকুবেরকে দেওয়া হোক।”

কংগ্রেস নেতা রাহুল গান্ধী জোর দিয়ে বলেছেন, “কংগ্রেস আদিবাসীদের অধিকারকে সংরক্ষণ করবে।…প্রধানমন্ত্রী মোদী নিজেকে ওবিসি বলেন, অথচ আমি যখন জাতিগত জনগণনার কথা বললাম, তখন তিনি বলেন ভারতে একটিই জাতি আছে – আর সেটা দরিদ্র।” রাহুল আরও বলেছেন, “মোদী বলেন দেশে একমাত্র জাত হল গরীব, কিন্তু বিলিয়নিয়ারদের আর একটা জাত আছে- আদানি, আম্বানি।”

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top