News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের কংগ্রেস সরকারের প্রত্যাবর্তন করুন, রাজস্থানের জনগণের কাছে আহ্বান অশোক গেহলটের
Image

ফের কংগ্রেস সরকারের প্রত্যাবর্তন করুন, রাজস্থানের জনগণের কাছে আহ্বান অশোক গেহলটের

জয়পুর, ২১ নভেম্বর (হি.স.): রাজস্থানে বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। জনগণের মন জয় করতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে রাজস্থানে পুনরায় কংগ্রেস সরকারকে জেতানোর জন্য রাজ্যের জনগণের কাছে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। মঙ্গলবার সকালে গেহলট বলেছেন, “আমাদের সরকারকে পুনরায় জেতানোর জন্য আমি জনগণের কাছে আহ্বান জানাচ্ছি। আমার শাসনকালে যে সমস্ত প্রকল্প ও আইন তৈরি হয়েছে এবং যে সমস্ত নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেগুলি বড়সড় প্রভাব ফেলেছে। সরকার পুনরায় গঠিত হলে এই নিশ্চয়তাগুলি বাস্তবায়ন করা হবে।”

মঙ্গলবারই রাজস্থান বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দিল্লি থেকে এদিন সকালেই জয়পুরে আসেন খাড়গে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা শচীন পাইলটের উপস্থিতিতে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন খাড়গে। এ বিষয়ে অশোক গেহলট বলেছেন, “আমাদের সভাপতি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে আসছেন, তাহলে বুঝতেই পারছেন আমরা কতটা গুরুত্ব দিচ্ছি। নির্বাচনে জয়ী হওয়ার পর গতবারও, প্রথম মন্ত্রিসভার বৈঠকে নির্বাচনী ইস্তেহারের নিশ্চয়তা অনুমোদিত হয়েছিল, এটাই আমাদের কাজ করার ধরণ।”

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top