ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। আসামের গুয়াহাটিতে এবার বসছে জাতীয় সিনিয়র ব্যাডমিন্টনের আসর। আগামী ২০ ডিসেম্বর থেকে আসামের গুয়াহাটিতে সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় যোগদানের জন্য ত্রিপুরা ব্যাডমিন্টন দল গঠন করার লক্ষ্যে আগামী ৬ই ডিসেম্বর আগরতলার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ব্যাডমিন্টন হলে সকাল ১১টায় এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ব্যাডমিন্টন খেলোয়াড়দের জাতীয় আই.ডি যুক্ত খেলোয়াড়-রাই কেবলমাত্র এই শিবিরে যোগ দিতে পারবেন। শিবিরে যোগদানের জন্য কোনো টি এ / ডি এ দেওয়া হবে না। জেলার খেলোয়াড়-রা স্ব স্ব জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর সচিব থেকে স্বাক্ষরিত অনুমতি পত্র নিয়ে এই নির্বাচনী শিবিরে উপস্থিত থাকতে পারবেন। শিবির পরিচালনার দায়িত্বে থাকবেন ব্যাডমিন্টন কোচ শ্রীমতী অনুভা পাল চৌধুরী। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

গুয়াহাটিতে সিনিয়র ব্যাডমিন্টন রাজ্যদলের সিলেকশন ডিসেম্বরে
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















