News Flash

  • Home
  • খেলা
  • গুয়াহাটিতে সিনিয়র ব্যাডমিন্টন রাজ্যদলের সিলেকশন ডিসেম্বরে
Image

গুয়াহাটিতে সিনিয়র ব্যাডমিন্টন রাজ্যদলের সিলেকশন ডিসেম্বরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। আসামের গুয়াহাটিতে এবার বসছে জাতীয় সিনিয়র ব্যাডমিন্টনের আসর। আগামী ২০ ডিসেম্বর থেকে আসামের গুয়াহাটিতে সিনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় যোগদানের জন্য ত্রিপুরা ব্যাডমিন্টন দল গঠন করার লক্ষ্যে আগামী ৬ই ডিসেম্বর আগরতলার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের ব্যাডমিন্টন হলে সকাল ১১টায় এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে।  ব্যাডমিন্টন খেলোয়াড়দের জাতীয় আই.ডি যুক্ত খেলোয়াড়-রাই কেবলমাত্র এই শিবিরে যোগ দিতে পারবেন। শিবিরে যোগদানের জন্য কোনো টি এ / ডি এ দেওয়া হবে না। জেলার খেলোয়াড়-রা স্ব স্ব জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর সচিব থেকে স্বাক্ষরিত অনুমতি পত্র নিয়ে এই নির্বাচনী শিবিরে উপস্থিত থাকতে পারবেন। শিবির পরিচালনার দায়িত্বে থাকবেন ব্যাডমিন্টন কোচ  শ্রীমতী অনুভা পাল চৌধুরী। ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব কুমার সাহা এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top