ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের খেতাব পেলো ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। অনূর্ধ্ব ১৬ বয়স ভিত্তিক বিভাগে ডাবলসে তুইজিলাং, নিশীথ আরিমিল্লির সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। আগরতলায় আয়োজিত এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল লড়াইয়ে তুইজিলাং দেববর্মা ও নিশীথ জুটি শীর্ষবাছাই মোহম্মদ আদিল ও রৌনক কাশ্যপ জুটিকে ৬-৪ ও ৬-০ সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। মেয়েদের বিভাগে ডাবলসে শীর্ষ বাছাই আকাঙ্ক্ষা ঘোষ ও আকৃতি সোনকুসারে ৬-০ ও ৬-২ সেটে অর্নবী দেবনাথ ও নিকিতা কনাদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বালকদের সিঙ্গেলসে ফাইনাল ম্যাচটি মূলতঃ তুইজিলাং দেববর্মা এবং মোঃ আদিলের খেলাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ অনুষ্ঠিত হয়নি। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার কে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সভাপতি বিধান রায়, সহ-সভাপতি প্রণব চৌধুরী, তড়িৎ রায়, সচিব সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সচিব সুজিত রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এশিয়ান টেনিসে চ্যাম্পিয়ন ত্রিপুরার তুইজিলাং দেববর্মা
Tags:
Releated Posts
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে উজবেকিস্তান, সিরিয়া ও বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত
কুয়ালালামপুর, ২৮ মে (আইএএনএস): এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ চীন ২০২৭-এর বাছাই পর্বে ভারত অনূর্ধ্ব-২০ পুরুষ দলকে গ্রুপ ‘বি’-তে…
এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পেলেন ভিনেশ ফোগাট, স্বস্তি দিল দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ২৩ মে (আইএএনএস): ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটকে এশিয়ান গেমস ২০২৬-এর নির্বাচনী ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি দিল…
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…


















