News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, হতাহতের খবর নেই
Image

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, হতাহতের খবর নেই

ম্যানিলা, ১৭ নভেম্বর (হি.স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পের মাত্রা বলেছে ৬.৭। আর এর উৎপত্তিস্থল বলেছে মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, সমতলের ৭৮ কিলোমিটার গভীরে।

অবশ্য জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের মিন্দানাও অঞ্চলে। এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ‍ভূমিকম্পটি অনুভুত হয়। ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানানো হয়েছে।
ভুমিকম্প পরবর্তী কোনও সুনামি আশা করা হচ্ছে না বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ফিলিপিন্সের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। এর আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও ঘোষক লেনি আরানেগো জানয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে সেখানে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অফিসের ডেস্ক থেকে বেশ কিছু কম্পিউটার ভেঙে পড়েছে।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ইদানিং বিশ্বজুড়ে প্রায়ই ভূমিকম্পের খবর উঠে আসছে। কেঁপে উঠছে একের পর এক দেশের মাটি। বৃহস্পতিবারই ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। অন্যদিকে, বৃহস্পতিবার ভূমিকম্প হয়েছে আফগানিস্তানেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪। দু’টি জায়গায় থেকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক বেড়ছে।

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top